প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লার তরঙ্গভঙ্গ নাটকের কাহিনি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন এবার চট্টগ্রামের দর্শকেরা। তির্যক নাট্যদল আগামী ৩ ও ৪ জুন সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চস্থ করবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। পরদিন সন্ধ্যা সাতটায় একই মঞ্চে হবে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। ইতিমধ্যে তির্যক নাটকটির কারিগরি মঞ্চায়নও শেষ করেছে। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তরঙ্গভঙ্গ তির্যক নাট্যদলের ৪৪তম প্রযোজনা। বিজ্ঞপ্তি।