ওয়াসার প্রকৌশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ওয়াসার উপসহকারী ও সহকারী প্রকৌশলীদের দেড় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) সৈয়দ তৌহিদুর রহমানের তত্ত্বাবধানে কর্মশালায় প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কোর্স সমন্বয়কের দায়িত্বে রয়েছেন নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আবছার।প্রসঙ্গত, চট্টগ্রাম ওয়াসায় এই প্রথমবারের মতো প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।