ওয়াহিদা মল্লিক জলির প্রিয় সোফিয়া লরেন, ছেলের জনি ডেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদা মল্লিক জলির সঙ্গে ছেলে আলী অনুভব রজত। ছবি: খালেদ সরকার
ওয়াহিদা মল্লিক জলির সঙ্গে ছেলে আলী অনুভব রজত। ছবি: খালেদ সরকার

অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। অভিনয় করেছেন একাধারে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। ছেলে আলী অনুভব রজত। ঢাকা বিশ্ববিদ্যাল​েয়র অর্থনীতি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। সংগীতায়োজন আর নাটকে অভিনয় করে সময় পার করছেন এখন। নিজেকে ‘মিউজিশিয়ান’ হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন।

১. পছন্দের অভিনয়শিল্পী...

ওয়াহিদা মল্লিক জলি: দেশের কোনো অভিনয়শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তবে দেশের বাইরে সোফিয়া লরেন, আল পাচিনো, নাসির উদ্দিন শাহ।

ছেলে: জনি ডেপ ও লিওনার্দো ডিক্যাপ্রিও।

২. প্রিয় লেখকের প্রিয় বই...

ওয়াহিদা মল্লিক জলি: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যাযয়ের কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী।

ছেলে: বই খুব একটা পড়া হয় না।

৩. মন কেড়ে নেওয়া প্রিয় সিনেমা...

ওয়াহিদা মল্লিক জলি: সত্যজিৎ রায়ের চারুলতা।

ছেলে: লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত দ্য উলফ অব ওয়ালস্ট্রিট ও ব্লাড ডায়মন্ড। ভালো লাগে জনি ডেপ অভিনীত প্রায় সব ছবিই।

৪. যে ধরনের গান আমার খুব পছন্দ...

ওয়াহিদা মল্লিক জলি: আমি খুব রবীন্দ্রসংগীত শুনি।

ছেলে: রক ও মেটাল ধাঁচের গান আমার খুব পছন্দ।

৫. পরস্পরের ভালো দিক নিয়ে বলুন?

ওয়াহিদা মল্লিক জলি: নিজের ছেলে বলে বলছি না, তবে ও খুব নিঃস্বার্থ ও পরোপকারী।

ছেলে: মায়ের আছে খুব ধৈর্য।

৬. বেড়ানোর প্রিয় জায়গা...

ওয়াহিদা মল্লিক জলি: দেশে কক্সবাজার আর দেশের বাইরে কলকাতায় বারবার যেতে ইচ্ছে হয়।

ছেলে: সেন্ট মার্টিন দ্বীপ। আর দেশের বাইরে মালয়েশিয়া।

৭. পরস্পরের নিকট পরস্পরের অপ্রিয় দিক কোনটি?

ওয়াহিদা মল্লিক জলি: ও একটু অগোছালো ছেলে।

ছেলে: মা একটু বেহিসেবি, কখনো টাকাপয়সা হিসাব করে চলেন না।

৮. শখের বশে যা করতে ভালো লাগে...

ওয়াহিদা মল্লিক জলি: বেড়াতে ভালো লাগে।

ছেলে: বন্ধুদের নিয়ে আমারও খুব বেড়ানোর শখ।

৯. অবসর কাটে যেভাবে...

ওয়াহিদা মল্লিক জলি: অবসরে সিনেমা দেখি, বই পড়ি আর গান শুনি।

ছেলে: গান শুনি, গিটার বাজাই আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।

১০. প্রিয় খাবার...

ওয়াহিদা মল্লিক জলি: ভাত-মাছ।

ছেলে: থাই ও চীনা খাবার।

১১. প্রিয় পোশাক...

ওয়াহিদা মল্লিক জলি: শাড়ি।

ছেলে: জিনস আর টি-শার্ট।

১২. প্রিয় রং...

ওয়াহিদা মল্লিক জলি: সময়ে সময়ে পছন্দের রং বদলায়। তবে নীল আর হলুদ রং আমার প্রিয়।

ছেলে: কালো।

১৩. দিনের প্রিয় মুহূর্ত...

ওয়াহিদা মল্লিক জলি: সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত।

ছেলে: আমার কাছে রাতই ভালো লাগে।

সাক্ষাৎকার: এম এ হান্নান