ওয়েবসাইটে বইমেলার খবর
প্রতিবছরের ফেব্রুয়ারি মাস এলেই শুরু হয় বইমেলার আয়োজন। ঢাকার বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় ঘটে নানা বয়সী লেখক-পাঠকদের সমাগম। এখন চলছে চলতি বছরের বইমেলা। এ মেলার সব ধরনের তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে একুশের বই (www.ekusherboi.com) নামের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের নির্মাতা আশ্চর্য ইনোভেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ওয়ারেস খান জানান, ইন্টারনেটকে ব্যবহার করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের বইমেলায় যুক্ত করতে এ ওয়েবসাইটের যাত্রা। তিনি জানান, বইমেলার প্রতিদিনের তথ্য মেলা থেকে সরাসরি ওয়েবসাইটে যুক্ত করা হয়। এ ওয়েবসাইটে রয়েছে লেখক, প্রকাশক, নতুন বই, মেলার খবর, ছবিসহ নানা আয়োজন। সাইটটির লেখক অংশে লেখকদের নাম অনুযায়ী বইয়ের খবর পাওয়া যাবে। লেখকদের লিংক ছাড়াও বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের তালিকা প্রচ্ছদসহ পাওয়া যাচ্ছে এ ওয়েবসাইটে। মেলার মঞ্চে অনুষ্ঠিত প্রতিদিনের অনুষ্ঠানের খবরগুলোও পাওয়া যাবে এতে। এ ছাড়া আলাদাভাবে প্রতিদিন মেলায় নতুন আসা বইয়ের প্রচ্ছদসহ তালিকাও পাওয়া যাবে। আজকের মেলা বিভাগে মেলায় অনুষ্ঠিত সেমিনারসহ নানা অনুষ্ঠানের বিস্তারিত তথ্য রয়েছে। সম্পূর্ণ বাংলায় তৈরি এ ওয়েবসাইটে রয়েছে বইমেলায় বিভিন্ন অনুষ্ঠানের কথা আর বাংলা একাডেমী ওয়েবসাইটের সংযুক্তি।পছন্দের বইয়ের নাম দিয়ে খুঁজে (সার্চ) বের করা যাবে বইয়ের বিস্তারিত তথ্য। ঘরে বসেই বইমেলার সব ধরনের তথ্যসুবিধাসহ প্রকাশিত এ ওয়েবসাইটের মাধ্যমে।