ওয়েবসাইটে ভর্তির তথ্য ও নির্দেশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। ভর্তির বিভিন্ন তথ্য এবং নির্দেশিকা (প্রসপেক্টাস) চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে নামানো (ডাউনলোড) যাবে। ওয়েবসাইটের বাঁ পাশের অ্যাডমিশন মেন্যুতে ক্লিক করলেই পাওয়া যাবে এসব তথ্য। এর নোটিশ অংশে রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি নির্দেশিকা।বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যা এবং বিভিন্ন বিভাগে ভর্তির যোগ্যতা তুলে ধরা হয়েছে। এ ছাড়া এখান থেকে জানা যাবে ভর্তি ফি, ভর্তির আবেদনের জন্য এসএমএস করার শুরু ও শেষের তারিখ এবং সময়। এ ছাড়া থাকছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা প্রকাশের তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ ও সময়, মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের তারিখ। মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তির আবেদন করার নিয়ম-কানুনও বর্ণনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভর্তি নির্দেশিকায় রয়েছে তিনটি অনুষদে ভর্তির যাবতীয় নিয়মাবলি। আসাদুজ্জামান খান, চুয়েট।