ওয়েল পার্ক রেসিডেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা
হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা

নগরের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী ৭ মার্চ হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান। হোটেলের মহাব্যবস্থাপক এম এ মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রানা মজুমদার, আলী নওশাদ, মামুন আল রশিদ, শাখাওয়াত হোসেন, মেজবাহ উদ্দিন, সাহিদুল ইসলাম, আবু নাছের, আব্দুল মাবুদ, বিশ্বনাথ প্রমুখ। সভা শেষে ছিল সংগীত, জাদু প্রদর্শনী, কৌতুক পরিবেশনা।
সভায় ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে ওয়েল পার্ক। প্রতিষ্ঠানটি এভাবে বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখছে। বিজ্ঞপ্তি।