ওয়েল ফুড ও জিএমজি এয়ারলাইনসের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কলকাতা রুটে চলাচলকারী জিএমজি এয়ারলাইনসের ফ্লাইটগুলোতে খাবার সরবরাহ করবে ওয়েল ফুড। এ ব্যাপারে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় ওয়েল ফুড ও জিএমজি কো-ব্র্যান্ডিং-সুবিধা ভোগ করবে। ওয়েল ফুডের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম মজুমদার বলেন, এ চুক্তির ফলে ওয়েল ফুড তার গ্রাহকসেবার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান, ওয়েল ফুডের পরিচালক হাসান একরাম উল্লাহ চৌধুরী, ব্যবস্থাপক জাহিদুল ইসলাম মজুমদার, জিএমজি এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (ক্যাটারিং) রাজীব ঘাই, বিমানবন্দর তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম ও চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।