ওয়েল ফুডে 'ওপেন বেইক কর্নার' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েল ফুড নগরের জিইসি মোড় সেন্টারে চালু করল ‘লাইভ প্রোডাক্টেড ফুড কর্নার ওপেন বেইক’। ভোক্তাদের নির্ভেজাল পণ্যের স্বাদ দিতে এই ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি।
কর্নারটিতে বসানো বেশ কয়েকটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ওভেনে চলবে ৩২ প্রকার ভিন্ন স্বাদের কেক, রুটি, বন, পেস্টি, বিস্কুট, রোল, ডোনাট ইত্যাদি বেকারি পণ্য বেইকিংয়ের কাজ।
গত রোববার বিকেলে কর্নারটির উদ্বোধন করেন নেদারল্যান্ডসের খাদ্য প্রস্তুত পরামর্শক জান জেভিয়েস্তা। উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, পরিচালক মো. আসিফ হাসান, আনোয়ারুল কিবরিয়া, হাসান একরামউল্লাহ চৌধুরী, ওয়েল ফুডের পরিচলন ব্যবস্থাপক মো. জিয়াউল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।