ওয়েলফুড-মেঘলা আন্তস্কুল কুইজ প্রতিযোগিতা
‘যদি হও মেধাবী! তবে, কম্পিত হস্তে খুলে যাবে দ্বার’ স্লোগানে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওয়েল ফুড-মেঘলা আন্তস্কুল কুইজ প্রতিযোগিতা ৫-৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল রাতে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেঘলার কার্যনির্বাহী উপদেষ্টা অধ্যক্ষ মো. সানাউল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু জাফর চৌধুরী। অতিথি ছিলেন নজরুল গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মজুমদার ও ব্যবসায়ী মো. আকতার হোসেন। মেঘলার সদস্য জয়া দত্তের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেঘলার সভাপতি ম. মাহমুদুর রহমান, আওয়াল হোসেন, লিলি রায়, এসএম মিরাজ ও আলাউদ্দিন ভূঁইয়া। কুইজ প্রতিযোগিতায় চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয় বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ। বিজ্ঞপ্তি।