ওয়েলমার্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলমার্ট সুপার স্টোরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৮ জানুয়ারি নগরের জিইসি শাখায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম। উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মনিরুজ্জামান এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিএসএ মাসুদ পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসেন হিলালী। এতে নেপাল ভ্রমণের টিকিট, মুঠোফোন, সিডি-ডিভিডি সেট, ওয়াশিং মেশিন, ওয়াটার ফিল্টারসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ঈদ উত্সব উপলক্ষে আয়োজিত স্ক্র্যাচ কার্ডের ওপর এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।