ওয়েস্টিনে নারীদের জন্য ওপেন রিক্রুটমেন্ট ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন বিভিন্ন পদে নারীদের নিয়োগের জন্য ‘ওপেন রিক্রুটমেন্ট ডে’র ব্যবস্থা করেছে। আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ওয়েস্টিনের মার্কেটিং কমিউনিকেশন ব্যবস্থাপক তামান্না তেহ্সিন বলেন, ‘আমরা নারীদের জন্য এ ধরনের একটি ব্যতিক্রম ব্যবস্থায় নিয়োগের উদ্যোগ নিয়েছি, যাঁরা আগামী দিনের নেতৃত্ব দেবেন। এখানে নারীদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।’ তিনি বলেন, এখানে চাকরি নিতে কাউকে কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমন নয়। যেকোনো বিষয়ে পড়াশোনা করেছেন এমন নারী এতে অংশ নিতে পারবেন। এখানে আসার সময় প্রয়োজনীয় কাগজপত্র যেমন জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে। পোশাক হবে বিজনেস ক্যাজুয়াল।
ঠিকানা: দ্য ওয়েস্টিন ঢাকা, ভেন্যু: গ্র্যান্ড বলরুম, গুলশান-২, রোড-৪৫।