কক্স মিডিয়া অপারেটরস অ্যাসোসিশেনের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় কর্মরত কম্পিউটার অপারেটরদের সংগঠন কক্স মিডিয়া অপারেটরস অ্যাসোসিয়েশনের নির্বাচন ২২ আগস্ট বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নেছার আহমদ। অতিথি সাংবাদিক আয়াছুর রহমান, আহসান সুমন ও কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের প্রধান কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত।
সভায় দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার কম্পিউটার বিভাগের প্রধান বেলাল আহমদকে সভাপতি, দৈনিক বাঁকখালী পত্রিকার কম্পিউটার বিভাগের প্রধান লোকমান হাকিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।