কক্সবাজার আ. লীগ-বিএনপিতে কোন্দল, তৃণমূল নেতা-কর্মীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি কক্সবাজার জেলা কমিটির নেতৃত্ব নিয়ে চরম কোন্দলে জড়িয়ে পড়েছেন নেতা-কর্মীরা। বিএনপি পাল্টা কমিটি করে আলাদাভাবে জাতীয় কর্মসূচিগুলো পালন করলেও আওয়ামী লীগের নেতৃত্বে চলছে শূন্যতা। চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী দীর্ঘসময় নীরব ভূমিকা পালন করলেও বর্তমানে ঘরোয়া রাজনীতিতে সক্রিয়। জাতীয় পার্টির জেলা কমিটি থাকলেও এটি প্যাড সর্বস্ব দলে পরিণত হয়েছে। দ্বিধাবিভক্ত আওয়ামী লীগে নেতৃত্বে শূন্যতা: জেলা আওয়ামী লীগ দীর্ঘ সাত বছর ধরে চলছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে। জমি দখল-বেদখল, ক্ষমতার দ্বন্দ্ব, থানার দালালি আর ভাগ-বাটোয়ারা নিয়ে দলটির নেতা-কর্মীরা বর্তমানে দ্বিধাবিভক্ত। তার ওপর দলের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের তীব্র মতবিরোধ রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল হয়েও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলছে ঢিমেতালে। দলের নিজস্ব কোনো কার্যালয় নেই। হোটেল ও বিভিন্ন আস্তানায় বসে দলের কার্যক্রম চালানো হচ্ছে। কক্সবাজার পৌরসভা (শহর) আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, সাত বছর আগে দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম মোজাম্মেল হকের মৃত্যুর পর জেলা কমিটি পরিচালিত হচ্ছে ২০০১ সালের ১৬ আগস্ট রাতে সাধারণ সম্পাদক ও দলীয় সাংসদ জয়নাল হাজারীর বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালালে ভারতে পালিয়ে যান। ২০০৪ সালে ফেনী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় কমিটি জয়নাল হাজারীকে দল থেকে বহিষ্কার করে। তখন কেন্দ্রীয় কমিটি আবদুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়। তিনি সাত বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০০৩ সালে ফেনীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলীয় কর্মিসভায় উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ও সভা পণ্ড করার অভিযোগে বেশ কয়েকজন সাময়িকভাবে বহিষ্কার হয়। কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বাভাবিক নিয়মে সম্মেলন হলে গত ১৩ বছরে কয়েকবার সম্মেলন হতো। এতে কমিটিতে অপেক্ষাকৃত অনেক নবীন নেতৃত্ব স্থান পেত। দীর্ঘদিন সম্মেলন ও কমিটি পুনর্গঠন না হওয়ায় তরুণদের মধ্যে হতাশা ও ক্ষোভ—দুটোই বাড়ছে। এ ছাড়া জেলা যুবলীগের সম্মেলন হয়নি অনেক দিন। তিন মাসের আহ্বায়ক কমিটি সাত বছর চলছে। গত তিন বছর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির কোনো সভা হয়নি বলে একজন জ্যেষ্ঠ সদস্য অভিযোগ করেন। ২০০৪ সালের পর জেলা ছাত্রলীগেরও সম্মেলন হয়নি। কমিটির কারও কারও ছাত্রত্ব নেই। অনেকে বিয়ে করে ঘর-সংসার করছেন। জেলা ছাত্রলীগের সভাপতি দিদারুল কবির এখন দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, জেলা সম্মেলনের জন্য অনেকবার কেন্দ্রে জানানো হয়েছে। কেন্দ্র যখনই সম্মেলনের দিন তারিখ ঘোষণা করবে তখনই সম্মেলন ও কমিটি গঠন করা হবে। যুবলীগ ও ছাত্রলীগের সম্মেলনও কেন্দ্রের কারণে হতে পারছে না বলে তিনি জানান। এদিকে জেলা বিএনপিতে চলছে অস্থিরতা ও অচলাবস্থা। দলীয় সূত্র জানায়, ১৯৯৭ সালে জেলা বিএনপির কমিটি গঠিত হয়। তখন মোহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি ও জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নালকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি করা হয়েছিল। ২০০৩ সালে তৎকালীন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ভূঁঞার উপস্থিতিতে শুধু নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। ফলে আগের কমিটি বহাল থাকে। ২০০৯ সালের শেষের দিকে মোশাররফ-ভিপি জয়নাল একটি কমিটি ও মেজর সাঈদ এস্কান্দরের পক্ষে আরও একটি কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দরকে সভাপতি ও জিয়া উদ্দিন ওরফে মিস্টারকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে দুই সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন ও জয়নাল আবদীনকে সদস্য রাখা হলেও তাঁরা গত দেড় বছরে কমিটির কোনো সভায় যোগ দেননি বলে জানা যায়। বিগত পৌরসভা নির্বাচনে পরশুরাম পৌরসভা ছাড়া বাকি তিনটি—সোনাগাজী, দাগনভূঁঞা ও ফেনী পৌরসভায় দুই পক্ষ মেয়র পদে পৃথক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেয়। জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে নতুন করে সাত সদস্যের একটি খুদে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই জেলা কমিটি প্রায় এক বছরে একবারও বৈঠক করতে পারেনি। উল্টো ছাত্রদলের এ কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বারবার বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন থানা ও কলেজ কমিটি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রথম আলোকে জানান, কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটিতে সবাই আছেন। ঠিকমতো কাজও চলছে। ছাত্রদলের সমস্যার কথা কেন্দ্রে জানানো হয়েছে। শিগগির ছাত্রদলের সমস্যারও সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।