কক্সবাজার ইতিহাস পরিষদের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ইতিহাস পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১১ আগস্ট বিকেলে শহরের কলাতলী নিরিবিলি অর্কিড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী ও মহেশখালী কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন।
বক্তব্য দেন কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক আকতার চৌধুরী, লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজের উপাধ্যক্ষ হেছামুল হক, রামু কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের সহকারী অধ্যাপক শফিকুর রহমান, উখিয়া কলেজের সহকারী অধ্যাপক তহিদুল আলম, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহম্মদ উল্লাহ প্রমুখ।
ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৩ বছর পরও সরকারকে ভুয়া মুক্তিযোদ্ধা বাছাই করে তালিকা তৈরি করতে হচ্ছে। নবগঠিত কক্সবাজার ইতিহাস পরিষদ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় ভূমিকা রাখবে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার