কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কক্সবাজার ইন্টারন্যাশনাল িবশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য আবুল কাসেম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা তানভীর মো. হায়দার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজিম উদ্দিন সিদ্দিকী, ডিপ্লোমা ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর শিউলী ভৌমিক, বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম, রাজিদুল হক, আতাউল্লাহ নূরী, কুদরাত-ই-খুদা প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।