কক্সবাজার ও টেকনাফে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বিকেলে জেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা যুবলীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। বক্তব্য দেন শহিদুল হক, মো. শহিদুল্লাহ, বেন্টু দাশ, জাফর আলম, জি এম জাহিদ ইফতেখার, জিয়া উদ্দিন আহমদ প্রমুখ।
সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১২ নভেম্বর বিকেলে শহীদ দৌলত মায়দান থেকে শোভাযাত্রা বের করা হয়।
টেকনাফ: যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী। বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি শফিক মিয়া, সহসভাপতি এইচ এম ইউনুচ বাঙ্গালী; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, ছাত্রলীগের সভাপতি মো. সোলতান মাহমুদ প্রমুখ।