কক্সবাজার ও মিরসরাইয়ে রেইনকোট পেলেন বিক্রয়কর্মীরা
প্রথম আলোর উদ্যোগে কক্সবাজার ও মিরসরাইয়ের সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: ‘বর্ষায় ভিজে ভিজে সারা দিন পত্রিকা বিক্রি করি। অনেক সময় বৃষ্টিতে পত্রিকাও ভিজে যায়। এখন রেইনকোট পেয়ে তাই আমরা মহাখুশি। আর বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। পত্রিকাও নষ্ট হবে না। এই ব্যবস্থা করে দেওয়ায় আমরা প্রথম আলোর কাছে কৃতজ্ঞ।’গত শুক্রবার বিকেল তিনটায় রেইনকোট হাতে পেয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কক্সবাজার শহরের সৈকত পেপার এজেন্সির সংবাদপত্র বিক্রয়কর্মী মো. জহির আহমদ। সংবাদপত্র বিক্রির এজেন্ট খবর বিতানের বিক্রয়কর্মী ও কক্সবাজার হকার সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন, প্রথম আলো প্রচারসংখ্যায় যেমন শীর্ষে, তেমনি কাজকর্মেও একটু ব্যতিক্রম এবং অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে। সংবাদপত্র বিক্রয় এজেন্ট নিউজ কর্নারের বিক্রয়কর্মী শিদু দাশ বলেন, আট বছর ধরে এই শহরে সংবাদপত্র বিক্রি করছি। একমাত্র প্রথম আলোই বিক্রয়কর্মীদের দুঃখ লাঘবে রেইনকোট দিল। সারা দেশে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট প্রদানের অংশ হিসেবে শুক্রবার প্রথম আলোর পক্ষ থেকে কক্সবাজারে ১১২ জনকে রেইনকোট বিতরণ করা হয়। বিকেল তিনটায় শহরের শেখ রাসেল সড়কস্থ খবর বিতান ও নিজউ কর্নারের সামনে রেইনকোট বিতরণ করেন, প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোজাম্মেল, প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, সংবাদপত্র এজেন্ট খবর বিতানের মালিক মোহাম্মদ হাশিম, নিউজ কর্নারের মালিক সনজিত মহাজন ও সৈকত পেপার এজেন্সির মালিক অর্জুন দাশ। এর আগে চকরিয়া, রামু, টেকনাফের সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম আলোর সার্কুলেশন বিভাগের নির্বাহী ব্যবস্থাপক মাহবুবুর রহমান, সুভাশিস বড়ুয়া, আবদুল্লাহেল রাফি, গৌতম কুমার মণ্ডল প্রমুখ। মিরসরাই: মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫৯ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট বিতরণ করা হয় শনিবার। সীতাকুণ্ডের বিএম গেট, বার আউলিয়া, সীতাকুণ্ড সদর এবং মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভা এলাকায় প্রথম আলোর স্থানীয় এজেন্টদের উপস্থিতিতে সংবাদপত্র বিক্রয়কেন্দ্রগুলোতে রেইনকোট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক বি এম জাকারিয়া, আমিরুল হক, আবদুল্লাহ আল মোজাম্মেল, সুভাশিস বড়ুয়া, আবদুল্লাহহেল রাফি, গৌতম কুমার মণ্ডল, স্থানীয় এজেন্ট মুহাম্মদ নিজাম উদ্দীন, নওশাদ আলম, প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর। দুপুরে মিরসরাই সদরে তুমুল বৃষ্টির মধ্যে রেইনকোট বিতরণের সময় বিক্রয়কর্মী আবু তাহের ও সবুজ মিয়া জানান, এত দিন তাঁরা বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রি করতেন। বর্ষার সময় পত্রিকা বিক্রি তাঁদের জন্য কষ্টকর ছিল। এখন রেইনকোট পাওয়ায় আর কোনো কষ্ট হবে না পত্রিকা বিক্রি করতে। মিরসরাইয়ের প্রথম আলোর স্থানীয় এজেন্ট মুহাম্মদ নিজাম উদ্দীন বলেন, রেইনকোট বিতরণ প্রথম আলো কর্তৃপক্ষের একটি সময়োপযোগী উদ্যোগ।