কক্সবাজার কলেজে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজ মিলনায়তনে ২৫ অক্টোবর সকালে ‘নিরাপদ সাইবার জগৎ, এটাই হোক আমাদের শপথ’ স্লোগানে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 
কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুর নবী। বক্তব্য দেন শিক্ষক মো. সোলাইমান, মফিদুল আলম, আনোয়ার হোসেন, মুহাম্মদ উল্লাহ, শিক্ষার্থী আনাস বিন আবরার প্রমুখ। —কক্সবাজার অফিস