কক্সবাজার জাতীয় পার্টির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার সম্মেলন ১৪ সেপ্টেম্বর রাতে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কবির আহমদ সওদাগরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফিরোজ রশিদ, সোলাইমান আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, খোরশেদ আরা হক, নুরুচ্ছফা, লিয়াকত হোসেন প্রমুখ।
শেষে কাউন্সিলরদের ভোটে কবির আহমদ সওদাগর সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।