কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমদ সভাপতি এবং ইকবালুর রশিদ আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দীলিপ কুমার আচার্য জানিয়েছেন। নির্বাচিত কমিটি: সভাপতি-শাহাবুদ্দিন আহমদ, সহসভাপতি-জাফর আলম, মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক-ইকবালুর রশিদ আমিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) জিয়া উদ্দিন আহমদ, সহসাধারণ সম্পাদক (হিসাব) আবদুর রহমান, পাঠাগার সম্পাদক জসীম উদ্দিন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মো. আবু তাহের, সদস্য ইয়াসমিন শওকত জাহান, রহমত উল্লাহ, সব্বির আহমদ, মো. ছাদেক উল্লাহ, নাজিম উদ্দিন, আমজাদ হোসেন, ফরিদ উদ্দিন ফারুকি, মোহাম্মদ ইছহাক ও ওয়াহেদা রহমান। গত ২৮ ফেব্রুয়ারি সদস্যদের শপথ ও দায়িত্ব হস্তান্তর করা হয়।