কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা প্রশাসনের কালেক্টরেট সহকারী সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার আদালত ভবনে সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে নির্বাচিতরা হলেন সভাপতি স্বপন পাল, জ্যেষ্ঠ সহসভাপতি মো. ওমর মিয়া, সহসভাপতি নুরুল আলম ও এহছানুল করিম, সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনজুর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শরীফ, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ কান্তি রুদ্র, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জোবাইর, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক জালাল আহমদ, নির্বাহী সদস্য মনোহরী সুশীল, মৃদুল কান্তি দে, অর্জুন কুমার দত্ত, আমজাদ আলী ও নজরুল ইসলাম।