প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা ছাত্র ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনের কমিটি গঠন উপলক্ষে ১৪ জুন বিজিসি ট্রাস্ট মেডিকেল ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলাউদ্দিন চৌধুরী। সভায় কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি আকতার-উর-রহমান সিদ্দিকী, সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিমুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আলাউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক মো. রাসেল, অর্থ সম্পাদক জিয়াউদ্দিন ও আইন সম্পাদক সাঈদ আজিম।