কক্সবাজার জেলা জাসদের সম্মেলন ৬ নভেম্বর
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৭ অক্টোবর শহরের লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি নঈমুল হক চৌধুরী। বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, অর্থ সম্পাদক ফরিদুল আলম, জাসদ নেতা রূপনাথ চৌধুরী, রামু সভাপতি মাইমুনুর রশিদ, চকরিয়া সভাপতি আবু তাহের, সদর সভাপতি লস্কর আলী, সহসম্পাদক রফিক উদ্দিন চৌধুরী, আবদুল শুক্কুর, জাতীয় যুব জোট সভাপতি রমজান আলী সিকদার প্রমুখ।
সভায় আগামী ৬ নভেম্বর জাসদের জেলা সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটিতে রূপনাথ চৌধুরীকে আহ্বায়ক, আকরামুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সব কর্মকর্তাকে সদস্য রাখা হয়।
সভায় জানানো হয়, ২২ অক্টোবর রামু, ২৩ অক্টোবর সদর কক্সবাজার, ২৪ অক্টোবর উখিয়া ও ২৬ অক্টোবর চকরিয়া উপজেলায় কমিটির সম্মেলন করা হবে।