কক্সবাজার জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি ১৯ জুলাই অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আহমদকে সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া শেফায়েত আজিজ চৌধুরীকে সহসভাপতি, সানাউল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. আমির আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত পত্রে পাঁচ সদস্যের ওই কমিটিকে ৪৫ দিনের মধ্যে জেলা যুবদলের সব ইউনিট কমিটি গঠন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।