কক্সবাজার জেলা স্টেডিয়ামের নতুন ভবন নির্মাণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের (জেলা স্টেডিয়াম) অর্ধশত বছরের জরা-জীর্ণ ভবনটি ভেঙে সেখানে তিনতলা নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।
এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদ চার কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ভবন নির্মাণ ছাড়াও উত্তর ও দক্ষিণ পাশের গ্যালারি ও মাঠ সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, ‘আমাদের দীর্ঘ সংগ্রামের ফসল হচ্ছে এই নতুন স্টেডিয়াম ভবন। এই ভবন নির্মাণ হলে ক্রীড়াঙ্গনে কক্সবাজার আরও এগিয়ে যাবে।’
জসীম উদ্দিন বলেন, ইতিমধ্যে পুরনো (দ্বিতল) স্টেডিয়াম ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ নতুন ভবন নির্মাণের কাজ শুরু করবে।