কক্সবাজার পর্যন্ত রেললাইন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সরকারের আমলেই হবে—রেজাউল করিম, চেয়ারম্যান, চকরিয়া উপজেলা পরিষদ। চট্টগ্রামের দোহাজারী থেকে চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত রেলপথ চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। দাতা সংস্থার টাকা পেতে একটু দেরি হচ্ছে বলে কাজ এগোচ্ছে না। তবে এই সরকারের মেয়াদকালেই এটি বাস্তবায়িত হবে। রেলপথটি চালু হলে বেশি লাভবান হবে চকরিয়া-পেকুয়া উপজেলার মানুষ। এলাকায় উৎপাদিত কোটি কোটি টাকার ফসল, লবণ, চিংড়ি পরিবহনের অভাবে পানির দামে ফড়িয়াদের কাছে বিক্রি করে দিতে হয়। রেলপথ চালু হলে সেই সমস্যা দূর হবে।আসন্ন জাতীয় বাজেটে বরাদ্দ চাই—মুসরাত জামান, ভাইস চেয়ারম্যান, রামু উপজেলা পরিষদ।দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ চালু হলে রামু হবে এই অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। রামুতেই তৈরি হবে রেলের প্রধান স্টেশন।এই রামু থেকে কক্সবাজার সমুদ্রসৈকত পর্যন্ত তৈরি হবে পৃথক রেলপথ। পাশাপাশি রামু থেকে মিয়ানমার হয়ে চীনে যাওয়ার জন্য উখিয়ার ঘুমধুম পর্যন্ত তৈরি হবে পাহাড়ের ভেতর দিয়ে আরেকটি পৃথক রেলপথ। আমরা আসন্ন জাতীয় বাজেটে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাই।পর্যটনশিল্পের বিকাশে ভূমিকা রাখবে—অরূপ দত্ত, সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কক্সবাজারদক্ষিণ-পূর্বাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে। কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু হলে পর্যটনশিল্পের প্রসার ঘটবে এবং তা অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। কম টাকায় দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় অধিবাসীরা নিরাপদ ভ্রমণের সুযোগ পাবে। তা ছাড়া কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমে যাবে। সড়ক দুর্ঘটনাও কমবে। সরকারের উচিত রেলপথ সমপ্রসারণ প্রকল্পটি বাস্তবায়নে কারও সাহায্যের অপেক্ষায় না থেকে নিজস্ব টাকায় কাজে নেমে পড়া।কক্সবাজার পর্যন্ত রেলপথ সময়ের দাবি—রবোয়া বেগম, আহ্বায়ক, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলকক্সবাজার পর্যন্ত রেললাইন সমপ্রসারণ সময়ের দাবি এবং জেলার প্রায় ২৩ লাখ মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেললাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এ নিয়ে সরকারের তেমন আগ্রহও দেখা যাচ্ছে না। গত বছর জাতীয় বাজেটে এই রেললাইন প্রকল্পের জন্য এক টাকাও বরাদ্দ রাখা হয়নি। সামনের বছরের জন্য অপেক্ষায় রইলাম।