কক্সবাজার পিপলস ফোরাম গঠন
নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে ‘কক্সবাজার পিপলস ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শুক্রবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এতে মনোনীত ব্যক্তিরা হলেন সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সহসভাপতি কানন পাল, এম নাজের সিদ্দিকী ও অরূপ বড়ুয়া, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন শেখ, এম আর খোকন ও রাশেদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, মিজবাহ উদ্দিন ও তাসমিনা সুলতানা, প্রচার সম্পাদক এইচ এম নজরুল, দপ্তর সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক আব্বাস উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক রিদওয়ানুল কবির, সাংস্কৃতিক সম্পাদক জ্যোৎস্না ইয়াসমিন, নির্বাহী সদস্য মোজাফ্ফর আহমদ, প্রবীর বড়ুয়া, গিয়াস উদ্দিন, সাকী এ কাউসার ও রাশেদুল ইসলাম। সংগঠনটি অপরিকল্পিত নগরায়ণ, বিশুদ্ধ পানির সংকট, নদী-জলাশয় ভরাট ও দখলসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার