কক্সবাজার পৌরসভা কর্মচারী ইউনিয়ন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর কক্সবাজার পৌরসভা কর্মচারী ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৫ মার্চ পৌরসভার সম্মেলন কক্ষে মোর্শেদুল আজাদকে সভাপতি এবং সৈয়দুল হককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়।কমিটির অন্যরা হলেন: সহসভাপতি শামীম আকতার ও সুজিত পাল, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, সহসাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক সজল কান্তি পাল, প্রচার সম্পাদক আবু সৈয়দ, প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল জাহাঙ্গীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য বেলাল আহমদ, গোলাম কিবরিয়া, শামসেদ উল্লাহ, ফিরোজ আহমদ, মোস্তফা কামাল ও সিরাজুল ইসলাম।