কক্সবাজার ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিতরা হলেন সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আবদুল হালিম, সহসাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল, প্রচার সম্পাদক মো. সেলিম, কোষাধ্যক্ষ মো. জাকের ও দপ্তর সম্পাদক বাবুল মিয়া।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান নতুন কমিটির সদস্যদের মৎস্য আইন মেনে সমুদ্রে মাছ আহরণ, অবৈধভাবে পোনা আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের ব্যাপারে ভূমিকা রাখার তাগিদ দেন। তিনি সমুদ্রে জেলেদের ওপর জলদস্যুদের হামলা ও লুটপাট বন্ধের দাবি জানান।