কক্সবাজার বন্ধুসভার চড়ুইভাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের পাহাড়চূড়ায় চড়ুইভাতির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভার কক্সবাজারের সদস্যরা। ২ জানুয়ারি সকালে ৫৫ জনের দলটি কক্সবাজার শহর থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টায় বান্দরবান সদরে পৌঁছে বন্ধুরা ছুটে যান ঐতিহ্যবাহী স্বর্ণমন্দিরে।
সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল, উপসম্পাদক জাহেদ নুর, আফরা অদিতি, ফাউজিয়া তাবাচ্ছুম, সুবাহ সিনথিয়া, আনাস আবছার, সাদমান সাকিব, অভিভাবক সেলিনা আকতার, হামিদা আকতার প্রমুখ। এরপর বন্ধুরা ঘুরে বেড়ান পর্যটনকেন্দ্র নীলাচলসহ বান্দরবান শহর।