কক্সবাজার বায়তুশ শরফে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ মে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম।

প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম। তিনি বলেন, দারিদ্র্য মানুষকে পিছিয়ে রাখতে পারে না, যদি তার মধ্যে জয়ী হওয়ার অদম্য স্পৃহা জাগ্রত থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তার দৃষ্টান্ত। চা বিক্রেতা থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তোফায়েল আহমদ, আব্দুল কুদ্দুস, বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা তাহেরুল ইসলাম, কক্সবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য দিদারুল আলম ও মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।