কক্সবাজার বিতর্ক ক্লাব গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনির্বাণ চেতনায় যুদ্ধ’—এ স্লোগানকে ধারণ করে গত শুক্রবার বিকেলে গঠন করা হয়েছে কক্সবাজার জেলা বিতর্ক ক্লাব কমিটি। এই কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে বিতর্ক ক্লাব গঠন করা হবে।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে শিক্ষাবিদ এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মিঠুন চক্রবর্তী, লেখক বিশ্বজিৎ সেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. সৈয়দ করিম, কবি শামীম আকতার, সাংবাদিক দীপক শর্মা, ইব্রাহিম খলিল প্রমুখ।
শেষে ৩১ সদস্যের জেলা বিতর্ক ক্লাব কমিটি ও সাত সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।
বিতর্ক ক্লাব কমিটি: সভাপতি শামীম আকতার, সহসভাপতি দীপক শর্মা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সহসাধারণ সম্পাদক নিশাত নাওয়াল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিয়া ছিদ্দিকা ও ধৃতি চাকমা, প্রচার সম্পাদক জাহেদ নুর, দপ্তর সম্পাদক শেখ লুৎফর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আফরা আনিকা, পাঠচক্র-বিষয়ক সম্পাদক তাশমিলা তাশফি, বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক সীলমা সুবাহ রাইসা, পাঠাগার সম্পাদক স্বদেশ কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক নাজিয়াত ইসলাম, সাহিত্য সম্পাদক জামিল মো. আশিক, সদস্য সাদিয়া নুর, নাজিম উদ্দিন, রাগিব আহসান, ওমর ফারুক, ইয়াসিন আবরার, সাদমান সাকিব, মো. মিশকাত, রাইয়ান, দীপ্ত বিশ্বাস, ফারিয়াল মৌমিতা, মাহমুদ তাহিন, সায়ন্তন ভট্টাচার্য, আহসান হাবিব, প্রত্যয় বড়ুয়া, তানভিরুল আবেদীন ও এস এম তানবিনুল হক।
উপদেষ্টা পরিষদ: এস এম সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, তাহমিনা শারমিন, মিঠুন চক্রবর্তী, বিশ্বজিৎ সেন, বিশ্বজিৎ পাল ও মাজেদ আজাদ।