কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বেতার শিল্পী সমন্বয় পরিষদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জসীম উদ্দিন সভাপতি ও বশিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে এক সভা ২১ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের আহ্বায়ক বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সত্যপ্রিয় চৌধুরী ও পরেশ দে, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ও শামীম আকতার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিজানুল হক, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক এস এম রুবাইয়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মুহম্মদ জসীম উদ্দিন, মানসী বড়ুয়া, শারমিন শওকত চৌধুরী, সোনিয়া বড়ুয়া, সোমা দাশ ও মুবিনুল ইসলাম। সভায় বেতারের শিল্পীদের সম্মানীর ওপর উৎসে কর আরোপের নিন্দা জানানো হয়।