প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় ‘ক্যারি অন’ প্রথা পুনর্বহালের দাবিতে গত রোববার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বক্তব্য দেন এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত, কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন চৌধুরী, মেডিকেল কলেজ ইর্ন্টানি চিকিৎসক পরিষদের সভাপতি রিপন চৌধুরী, মেডিকেল কলেজছাত্র তরিকুল ইসলাম প্রমুখ।
রিপন চৌধুরী জানান, কোনো পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করার প্রথাকে মেডিকেল শিক্ষাব্যবস্থায় ‘ক্যারি অন’ বলা হয়। এই প্রথা পুনর্বহাল না হলে শিক্ষার্থীদের মনোবল ভেঙে পড়বে। বাড়বে নানা হতাশা।