কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিনা মূল্যে ইংরেজি শেখানোর প্রতিষ্ঠান কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি ১ জানুয়ারি পালিত হয়েছে। শহরের কালুর দোকান এলকার অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টায় কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইফতেখার উদ্দিন, মোহাম্মদ আব্দুল মোনাফ, রিদওয়ান ভূঁইয়া ও দীপক কান্তি মিস্ত্রি।
বক্তব্য দেন জিয়াউদ্দিন, আতিকুর রহমান, সঞ্জয় রুদ্র, রাকিবুল ইসলাম, শহীদুল ইসলাম, খালেদা আকতার, জয়নব বিবি, তাসনোভা আকতার, আশেদুল আলম, ইভান পাপড়ি, রিদুয়ানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।