কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ এপ্রিল পালিত হয়েছে। কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক প্রিয়তোষ পাল, ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা ফরিদুল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জুনায়েদ, নারীনেত্রী মমতাজ বেগম, হকার্স সমিতির সহসভাপতি জহির আহমেদ, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ। এর আগে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়।