কক্সবাজার সরকারি কলেজ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন গত ২৬ ডিসেম্বর বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, জেলা শাখার সহসভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক জাহেদ নুর, নারীবিষয়ক সম্পাদক ফারিয়াল মৌমিতা প্রমুখ। সম্মেলনে এক বছরের মেয়াদের জন্য ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটি: সভাপতি ফাউজিয়া তাবাচ্ছুম, সহসভাপতি মোহাম্মদ জাইন, জোবায়ের ইসলাম ও ফাহিম কুদ্দুস, সাধারণ সম্পাদক এহেসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, ইমরুল শাহেদ ও কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ নুর, উপসাংগঠনিক সম্পাদক আশফাক শাহরিয়ার, নারীবিষয়ক সম্পাদক রুকসানা আক্তার, পাঠচক্র সম্পাদক ইশতিয়াক ফেরদৌস, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুরাদ মোক্তাদির, যোগাযোগ সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, মানবসম্পদবিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল ফয়সাল, সাহিত্য সম্পাদক ছেনি রাখাইন, পাঠাগার সম্পাদক জান্নাতুল শারমিন, প্রশিক্ষণ সম্পাদক ফ্রান্সিসকো ডি ফ্লোরেন্স, অর্থ সম্পাদক কায়সার হামিদ, সমাজকল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদ, পরিবেশ সম্পাদক শফিকুল মোস্তফা, ক্রীড়া সম্পাদক হুবায়তুল গীর, অনুষ্ঠান সম্পাদক মোস্তফা জামান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ সাজ্জাদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. সৌরভ, সদস্য আবদুল মোমেন, ইশতিয়াক সিজান, মো. পারভেজ ও বুলবুল ইসলাম।