কক্সবাজার সরকারি কলেজই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলায় এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন। এর মধ্যে এইচএসসিতে পেয়েছেন ৩৫ জন। জেলার ২০টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিন হাজার ৩৭৬ জন। উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৪৬৮ জন। পাসের হার ৭৩ দশমিক ১০। গত বছর জেলায় পাসের হার ছিল ৮০ দশমিক ৫২। ফলাফলের দিক থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দশম স্থান অধিকার করেছে কক্সবাজার সরকারি কলেজ। এ কলেজ থেকে ৫৯৩ জন পরীক্ষা দেন। পাস করেছেন ৫৬৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৫। বিজ্ঞানে ১৬৭ জনে ১৪৪, মানবিকে ১৬৮ জনে ১৩৪ এবং ব্যবসায় শিক্ষায় ২৯৮ জনের মধ্যে ২৯১ জন পাস করেছেন। রামু ডিগ্রি কলেজ ও চকরিয়া সিটি কলেজ থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছেন। পাসের হারে প্রথম হয়েছে জেলার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার কমার্স কলেজ। এ কলেজের ১৮ জনের সবাই পাস করেছেন। কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান ও মানবিক বিভাগে পরীক্ষা দেন ৩৬৩ জন। পাস করেছেন ২৪৫ জন। কক্সবাজার সিটি কলেজ থেকে ২৮৮ জনের মধ্যে পাস করেছেন ১৭৪ জন। পাসের হার ৬০ দশমিক ৪২। উখিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে চারজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। অপরদিকে, জেলার সাতটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৩৭ জন পরীক্ষা দিয়ে ২৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭২ দশমিক ১১ শতাংশ।জেলায় ৩৪টি মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষা দিয়েছেন এক হাজার ১৭১ জন। পাস করেছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। পাসের হার ৮৯ দশমিক ১৫। কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ছলিমুর রহমান জানান, ‘শ্রেণী পাঠে শিক্ষকেরা মনোযোগ দিয়ে পড়ান বলে এ সাফল্য। আমরা ভালো লেখাপড়া শিখিয়ে আরও বেশি জিপিএ-৫ অর্জনের চেষ্টা চালাচ্ছি।’কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিম বলেন, ‘নতুন কলেজ, শিক্ষার্থী কম। তার পরও আমাদের কলেজ থেকে শতভাগ পাস করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার চেষ্টা চালাব।’