কক্সবাজার সরকারি কলেজে ইতিহাস বিষয়ে স্নাতক চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি কলেজ ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালুর অনুমোদন পেয়েছে।
১১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে কলেজ কর্তৃপক্ষ এ অনুমোদন পায়। কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কলেজে ইতিহাস বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বর্তমানে এই কলেজে নয়টি বিষয়ে স্নাতক (সম্মান) ও চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। বিজ্ঞানে আরও তিনটি নতুন বিষয়ে (রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান) স্নাতক কোর্স চালুর চেষ্টা চলছে।