কক্সবাজার সরকারি কলেজে ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২২ আগস্ট শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওই ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অতীত স্মৃতি রোমন্থন, কুশল বিনিময়, অনুভূতি প্রকাশ এবং উচ্ছ্বাসমুখর পরিবেশে দিনটিকে উপভোগ করেন তাঁরা। কক্সবাজার সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ-২০০৭ ঈদ পুনর্মিলনী উদ্যাপন পরিষদের দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অনলাইন পত্রিকা ‘কক্সবাজার নিউজ ডটকম’-এর সম্পাদক আকতার চৌধুরী। তিনি বলেন, চাকরির ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের তেমন মূল্যায়ন হচ্ছে না। ফলে বিজ্ঞান শিক্ষার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে। এ সময় আরও বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সেলিম জিহাদ, শিক্ষার্থী এ টি এম কামরুল ইসলাম প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।