কক্সবাজার সরকারি কলেজে পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ২২ জুন পাবলিক সার্ভিস সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেন। বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলাইমান, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী, শিক্ষার্থী জাহেদুল করিম, আশিক রিয়াদ, আবদুর রহিম, নাদিরা সুলতানা প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করছে। ভবিষ্যতে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যাবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ। আলোচনা সভা শেষে সরকারের ডিজিটাল পদ্ধতির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার