কক্সবাজার সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চার বছর পর কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. ছলিমুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অধ্যক্ষ বলেন, এখন থেকে এ কলেজে নিয়মিত খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। তিন দিনের অনুষ্ঠানে প্রথম দিন আবৃত্তি, সুন্দর হাতের লেখা, কেরাত, দ্বিতীয় দিন উপস্থিত বক্তৃতা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, রচনা প্রতিযোগিতা ও তৃতীয় দিন আধুনিক গান, দেশাত্মবোধক গান, নৃত্য, কৌতুক, লোকগীতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, আগে একটি গোষ্ঠীর কারণে কলেজ ক্যাম্পাসে এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর হওয়ায় ব্যাপক উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ১২ ও ১৩ মার্চ কলেজমাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।