কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কক্সবাজার সরকারি কলেজে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৯ মার্চ বিকেলে শেষ হয়েছে। এর আগের দিন ১৮ মার্চ সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।
১ হাজার মিটার দৌড়, ধীর গতিতে সাইকেল চালানো, গোলক ও বল্লম নিক্ষেপ, সুইসুতা প্রতিযোগিতা, স্মৃতি পরীক্ষাসহ ২১টি ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতা করতে হয়েছে।
তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে, হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র শাকের উল্লাহ ও বিএ প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা বিনতে ফাতিন।
কুচকাওয়াজ প্রদর্শন করে বিএনসিসি, সেনা ও নৌ শাখার ক্যাডেটরা। ক্রীড়াবিদদের শপথ পাঠ করান কলেজ শিক্ষক কামরুল আহসান।
অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এই সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা আট হাজারের বেশি। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলাতেও ভূমিকা রাখছে।