কক্সবাজার সরকারি কলেজের শিক্ষকদের সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৩ নভেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. ছলিমুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. সোলাইমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. গিয়াস উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান কামরুল আহসান প্রমুখ।
উল্লেখ্য, এই কলেজ থেকে এবার সরকারি মেডিকেল কলেজে আটজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়জন মেধা তালিকায় স্থান পেয়েছেন। কৃতী এই শিক্ষার্থীরা বিশেষ অবদানের জন্য শিক্ষকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।