কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিতর্ক ক্লাব গঠন
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৩ ডিসেম্বর বিতর্ক ক্লাব গঠন করা হয়েছে। এ উপলক্ষে বিতর্ক ক্লাব জেলা শাখার সভাপতি শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন, মাসুদা মোর্শেদা, সোহেল ইকবাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস, জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
সভায় মুমতাহিনা মুছরাত জাহানকে সভাপতি এবং সালসাবিল সরওয়ারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি নুসরাত জাহান, সানজানা সাফওয়াত ও ঐশ্বরিয়া দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নাওয়া সাদাবী ও রামিসা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিসা নাওয়ার ও সপ্তর্ষি পাল, অর্থ সম্পাদক শেফায়েত এ জান্নাত, প্রচার সম্পাদক নাবিলা ইসলাম, দপ্তর সম্পাদক জাইমা তাজিন চৌধুরী, পাঠচক্রবিষয়ক সম্পাদক আফরা সানিয়া খান, সাহিত্য সম্পাদক সিদরাতুল মুনতাহা, সমাজকল্যাণ সম্পাদক আফিফা নাওয়াল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আফিয়া ইবনাত।