কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের ২০১৬-১৮ বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে জাহেদ সরওয়ার পুনরায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি ফজলুল কাদের চৌধুরী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপা আলম এবং দপ্তর সম্পাদক ফরহাদ ইকবাল।
সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল মাবুদ, সুজাউদ্দিন ও ইসমত আরা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমদ মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।