কক্সবাজার সাহিত্য একাডেমির কার্যকরী পরিষদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সাহিত্য একাডেমির কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান ৬ জানুয়ারি বিকেলে কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নতুন কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা ও রামু কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ।
একাডেমির সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আক্তার নেওয়াজ খান চৌধুরী, নুরুল আলম, সুলতান আহমদ, নুরুল আজিজ চৌধুরী, অমিত চৌধুরী, মীর্জা মনোয়ার হাসান, আহমদুল্লাহ, নুর মোহাম্মদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর একাডেমির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ১৩ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।