কক্সবাজার সাহিত্য একাডেমির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সাহিত্য একাডেমির ঈদ পুনর্মিলনী সভা ৮ আগস্ট কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিরাজুল মোস্তফা, শামসুল আলম, মকবুল আহমদ, রুহুল কাদের, মো. নাছির উদ্দিন, সুলতান আহমেদ, দিলওয়ার চৌধুরী, নাজেম উদ্দিন, সোহেল ইকবাল, এম. এরশাদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে ছিল কবিতা আবৃত্তি ও গানের আয়োজন। সভায় জানানো হয়, ২২ আগস্ট একাডেমির ৩৩২তম পাক্ষিক আসর অ্যান্ডারসন সড়কের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।