কক্সবাজার সাহিত্য একাডেমীর শারদীয় কবিতাসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সাহিত্য একাডেমীর শারদীয় কবিতাসন্ধ্যা গত ২৯ আগস্ট বিকেলে পর্যটন মোটেল শৈবালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। একাডেমীর সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওশান গ্রুপের চেয়ারম্যান আলী আজম। বক্তব্য দেন গবেষক নুরুল আজিজ চৌধুরী ও কবি রুহুল কাদের।
কবিতা পাঠ করেন, আলী আজম, রাজবিহারী চৌধুরী, রুহুল কাদের, হাসিনা চৌধুরী, মছরুর-উজ-জামান, মোহাম্মদ আমিরুদ্দীন, সোহেল ইকবাল, মো. বেলাল উল ইসলাম, আনোয়ারুল হক, জি কে ধর, মোহাম্মদ আবুল কাসেম, সিরাজুল কবির, নিধু ঋষি, জহির ইসলাম, এম এরশাদুর রহমান, ফৌজিয়া তাবাচ্ছুম, নওশীন শরমিলি প্রমুখ। কবিতার ফাঁকে গান ও নৃত্য পরিবেশন করেন রেজা হাসান ও ইথিয়া।