কক্সবাজার সিটি কলেজে ঈদে মিলাদুন্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সিটি কলেজে ১ ফেব্রুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মমতাজুল হক। বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ফরিদুল আলম, উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, গোপাল কৃষ্ণ দাশ, আশফাকুর রহমান, নুরুল আজিম, নুরুল আবছার চৌধুরী, প্রভাষক নুরুল হুদা, নুরুল আবছার সিকদার, আনোয়ার জাহেদ প্রমুখ।